আমি, আমরা অতিশয় আনন্দের সাথে জানাচ্ছি যে খুব শীঘ্রই বাংলা ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে ভিন্নধারার প্রথম ই-ম্যাগাজিন 'গন্তব্য'। ম্যাগাজিনটিকে আমরা ভিন্নধারার বলছি কারণ এই সাময়িকীতে শুধুমাত্র 'সমকামিতা' সম্পর্কিত লেখা প্রকাশিত হবে।
সমকামী জীবনের চাওয়া, পাওয়া, মানসিক কষ্ট, সামাজিক বাঁধা, ব্যর্থতা, হতাশা, ভালো লাগা, মন্দ লাগা, অপ্রাপ্তি, গল্প, কবিতা, উপন্যাস, সাম্প্রতিক সময়ের বিভিন্ন তথ্য নিয়ে সাজানো হবে প্রতিটি সংখ্য।
প্রতি মাসের ১৫ তারিখে প্রকাশিত হবে 'গন্তব্য'। আমাদের সাথে থাকুন এবং আপনার গঠনমূলক মতামত দিন। ধন্যবাদ।
গন্তব্য - ম্যাগাজিন
0 comments:
আপনার অভিমত দিন...